বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটির আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আদালতে আগত বিচার প্রার্থীদের সুযোগ-সুবিধার জন্য রাঙ্গামাটি জেলা জজ আদালত প্রাঙ্গণে নির্মিতব্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

রবিবার (২৫ জুন) সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মতব্য ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্থর স্থাপন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ সহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা যুগ্ম ও দায়রা জজ মো: মিল্টন হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মো: জুনায়েদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর গাফফার মুন্না, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে বিচারপতি বোরহান উদ্দিন বলেন, বিচার প্রার্থীরা যাতে তাদের ন্যায় বিচার পায় তার জন্য বিচারক ও আইনজীবিদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, বিচার প্রার্থীরা যাতে আদালতে এসে কোন ভাবে তার অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী বিশ্রামাগারে বিচার প্রার্থীদের বসার ব্যবস্থা ও টয়লেট, মায়েদের জন্য আলাদা ব্রেস্টফিডিং কক্ষ, সুপেয় পানির ব্যবস্থা এবং একটি মিনি স্টেশনারী দোকান ইত্যাদির সংস্থান রেখে স্থাপত্য নকশা প্রণয়ন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থী জনসাধারণের ভোগান্তি লাঘব হবে। এর ফলে আদালত প্রাঙ্গনে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এবং সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত সেবার মান আরো উন্নত হবে।

তিনি বিচারকদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৪৮ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ৩৫ কোটি ২৫ লক্ষ ৯১ হাজার টাকা। বিভিন্ন জেলায় সেবা গ্রহীতাদের চাহিদা অনুযায়ী এই প্রকল্পটিকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যার মধ্য একটি হলো এ-টাইপ যার আয়তন ১ হাজার বর্গফুট এবং অন্যটি বি- টাইপের যার আয়তন ৮০০ বর্গফুট।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com