বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা এর আনন্দ সকলের সাথে ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক গরীব, অসহায় ও দুস্থ জনগনের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়াও রাঙ্গামাটি সরকারী হাসপাতালে আইপিএস প্রদান, পাহাড়ি ও বাঙ্গালীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিকে উপকারভোগীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।
এ সময় রাঙ্গামাটি রিজিয়নের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদ-উল-আযহা যাতে আপনারা পরিবার নিয়ে আনন্দের সাথে পালন করতে পারেন এজন্য আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরে রাঙ্গামাটি উদ্যোগে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।