বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তিনি বলেন, প্রান্তিক কৃষকরা যাতে কৃষি যন্ত্রপাতির অভাবে আধুনিক চাষাবাদ থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে।

চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, তিন পার্বত্য জেলায় প্রতিটি এলাকায় অনাবাদি জমিগুলোতে উন্নত মানের চাষাবাদে কৃষিকদেরকে ধাবিত করতে হবে। এতে করে পার্বত্য জেলাগুলোর কৃষকরা অর্থনৈতিক ভাবে আরও স্বাবলম্বী হবে।

সোমবার আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মুখে পার্বত্য চট্টগ্রাম এলাকায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে তিনি এ কথা বলেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ও পরিকল্পনা মো: জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, পাহাড়ের উন্নয়ন এখন সবার মুখে মুখে। এখন পাহাড়ের কৃষিজ ফলমুল থেকে সমতলের বাসিন্দারা আগ্রহী হয়ে বসে থাকে। একসময় পার্বত্য অঞ্চল অনেক দুর্গম এবং কষ্টসাধ্য এলাকা হলে ও বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন কাজ তরান্বিত হয়েছে যার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল জাতিগোষ্টিকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি উপজেলায় পাওয়ার টিলার ১২টি ও ২৪টি পাম্প মোটর এবং তিন জেলায় তুলা চাষ প্রকল্পের ৭১টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com