বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বঙ্গবন্ধু আমাদের জাতির পরিচয়, তিনি বাঙ্গালী জাতির অহংঙ্কার বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সম্পর্কে আগামী প্রজন্মের নিকট সঠিক তথ্য তুলে ধরতে তবে। আর রাঙ্গামাটি জেলায় বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অংসুইপ্রু চৌধুরী, মো: রফিকুল মাওলা, বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সম্পর্কে যেনো পাঠকেরা জানতে পারে। সেই সাথে শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর ইতিহাস এবং ঐতিহ্য জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং উজ্জীবিত করতে হবে। এই পাঠাগার থেকে শিক্ষার আলোকরশ্মি ছড়িয়ে রাঙ্গামাটিবাসীকে আলোকিত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারে বঙ্গবন্ধুর জীবনীসহ মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ প্রায় ৩ হাজার বই রয়েছে। এখান থেকে নিয়ম মেনে বই সংগ্রহ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com