বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে রাঙ্গামাটিতে বিট পুলিশিং সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

তিনি বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এলাকায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিট পুলিশিং। এতে করে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে শহরের ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে রাঙ্গামাটি জেলায় পৌরসভাধীন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিল ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, মো: ইমরান হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য মো: মনিরুজ্জামান মহসিন রানা, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো : আবু ছৈয়দ, সাধারণ সম্পাদক তাপস দাস প্রমুখ।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ আরো বলেন, সড়কে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে। নিয়মিত সচেতনতামূলক সভা, পরিবহণ চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ও সড়ক পরিবহণ আইন সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাতে হবে। যাতে করে সড়কে দুর্ঘটনা রোধ করা যায়। আর এর জন্য সবাইকে একযোগে এগিয়ে আসা প্রয়োজন।

সভা শেষে শহরে চলাচলরত সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন গাড়িতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও জানমাল রক্ষার্থে চালকদের সচেতন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com