বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে বজ্রপাতে পুড়ে যাওয়া দুই দরিদ্র পরিবারকে নতুন ঘর দিল সেনাবাহিনী

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : সম্প্রতি বজ্রপাতে ঘর পুড়ে যাওয়া রাঙ্গামাটির দুই দরিদ্র পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়েছে সেনাবাহিনী।

তারা হলেন মো: আব্দুল খালেক ও মো.বাবুল মিয়া। তারা শহরের ভেদভেদীর পাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (১২ জুলাই) তাদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন, রাঙ্গামাটি রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান। এসময় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৭ জুন টানা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদীর পাড়া এলাকার বাসিন্দা মো: আব্দুল খালেক ও মো: বাবুল মিয়ার ঘরে আগুন লেগে পুড়ে যায় ঘর ও ঘরের আসবাবপত্র। খবর পেয়ে দ্রুত ছুটে যায় রাঙ্গামাটি রিজিয়নের সেনা সদস্যরা।

এসময় রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন তাদের নতুন ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন। পরে মাত্র ৪০দিনের মাথা সম্পন্ন ঘর তৈরি করে করে দেয় সেনাবাহিনী।

এব্যাপারে রাঙ্গামাটি রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আত্মমানবতার সেবাই কাজ করে যাচ্ছে। বজ্রপাতে যাদের ঘর পুড়ে গেছে তারা খুবই দরিদ্র। বিষয়টি রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিনে দৃষ্টিগোচর হয়। তার নিদের্শে ওই দরিদ্র পরিবারগুলোকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

সুবিধাভোগী মো: আব্দুল খালেক ও মো: বাবুল মিয়া বলেন, ঘর পুড়ে যাওয়ার পর এতো দিন আত্মীয় স্বজনদের ঘরে ছিলাম। কিন্তু এখন থেকে নিজেদের ঘরে থাকতে পারবো। সেনবাহিনী ঘর তৈরি করে না দিলে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হতো।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com