বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বৃহত্তর কাপ্তাই হ্রদের ড্রেজিং এর জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৈশ্বিক মন্দাভাব কেটে গেলে হ্রদের ড্রেজিং এর কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, প্রতিবছর বৃষ্টিপাতের ফলে কাপ্তাই হ্রদে পলি জমে ভরাট হওয়ার কারণে কাপ্তাই হ্রদে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। তাই কাপ্তাই হ্রদে ড্রেজিং মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এছাড়া কাপ্তাই হ্রদে মাছের অভয়াশ্রমগুলোতে যাতে কেউ মাছ শিকার করতে না পারে বিএফডিসিকে কড়া নজরদারি রাখতে হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক মো: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, জেলা মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মো: ইয়াছিন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য ইলিপন চাকমা, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য উদয়ন বড়ুয়া, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

এর আগে রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন দীপংকর তালুকদার এমপি ও অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে রাঙ্গামাটির সফল তিনজন চাষীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, সদর উপজেলার সাপছড়ির মানিক্য কিশোর চাকমা, বাঘাইছড়ির মুহাম্মদ মোকতার হোসাইন, লংগদুর মো: আবু নাছির।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com