বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে শান্তি সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিএনপি-জামায়াত জনগণ থেকে বিছিন্ন হয়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করছে এই নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়

সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা মুক্ত, দ্ররিদ্রমুক্ত, বৈষম্যমুক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রমানয়ে বাস্তবায়ন হচ্ছে।

এই এগিয়ে যাওয়াকে বাঁধাগ্রস্থ করতে জামাত বিএনপি ষড়যন্ত্রের নীলনকশা করছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ সরকার ছাড়া এদেশে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে আগামীতেও আওয়ামী লীগের সরকার ক্ষমতা থাকলে দেশ ও জাতি এগিয়ে যাবে সমাবেশ বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৩১ জুলাই) সকাল ১১টায় জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটি শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমুখ। এ সময় জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

শান্তি সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা সিএনজি স্ট্যান্ড প্রাঙ্গনে শান্তি সমাবেশে মিলিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com