বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন যুবক নিহত হয়েছে।

নিহতরা হলো-বেলকুচি উপজেলার প্রভাষক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র আবু নাঈম (১৭) ও পাবনার বনপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে হাসান (২৪)।

পুলিশ জানায়, শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ-সলংগা আঞ্চলিক সড়কের পুঠিপাড়া নামকস্থানে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্র্ষ হয়। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছে। নাঈমের গ্রামের বাড়ি বেলকুচি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে হাসান দীর্ঘদিন ধরে শাহজাপুরে মামার বাড়িতে থাকতো এবং শুক্রবার বিকেলে স্থানীয় পোতাজিয়া-রেশমবাড়ি আঞ্চলিক সড়কের মোড় এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে ট্রাক মোটর সাইকেল সংঘর্ষে সে নিহত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com