বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের ৮ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়।
তারা হলেন, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুস সোবহান মৃধা ও প্রাথমিক সদস্য আমিনুল ইসলাম। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে একই অপরাধে জেলা ছাত্রলীগের ২১ নেতাকে বহিষ্কার বরা হয়েছে।