রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জে নছিমন উল্টে চালক নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ-ভুঈয়াগাঁতী আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায় নছিমন উল্টে খাদে পড়ে চালক মাহাতাব হোসেন (৩৫) নিহত হয়েছে। মাহাতাব তাড়াশ পৌর এলাকার আসনবাড়ি মহল্লার আবু মুছার ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার গভীর রাতে চালক মাহাতাব নছিমনে মালামাল বোঝাই দিয়ে তাড়াশ থেকে ভুঈয়াগাঁতীর দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকার টায়ার ফেটে নছিমন উল্টে খাদে পড়ে যায়। এ সময় নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com