বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেড লাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সালদাইড় উত্তরপাড়া গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সে ওই গ্রামের শরিফুল মোল্লার ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ এ দাঁড়ালো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত স্কুল ছাত্র জ্বরে আক্রান্ত ছিল দীর্ঘদিন ধরে। স্থানীয় দাতব্য চিকিৎসালয় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি।পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে তার ডেঙ্গু পজিটিভ হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়।

শিক্ষার্থীর অকাল এ মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির বলেন, এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৮০০ এবং এরমধ্যে সুস্থ হয়েছে প্রায় ৭৫০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৪০ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com