বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর অপর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন।
রিপন শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর ছেলে ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমের ছেলে।
শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিম্পলেট বিতরণ করেন।
রিপন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় সিরাজগঞ্জেও উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে আবারো বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগের সময় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় বর্তমানে সিরাজগঞ্জ-১ আসনে সংসদ সদস্য রয়েছেন।
এদিকে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় ছেলে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমের ছেলে সিরাজগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণায় মাঠে নামায় জনমনে নানা গুঞ্জনসহ সমালোচনার ঝড় বইতে শুরু হয়েছে।
অনেকেই আওয়ামী লীগকে সিরাজগঞ্জে পরিবারতন্ত্র বাননোর আশংকা করছেন। সেই সাথে সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের এযাবৎকালের কর্মকান্ডের ভালো-মন্দ, সুনাম-বদনামের দিকগুলো পর্যবেক্ষণের পর তানভীর শাকিল জয় ও শেহেরিন সেলিম রিপনকে সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন দেয়ার জন্য দলীয় হাই কমান্ডের সুদৃষ্টি কামনা করেছেন।