বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে সদর সেনা জোনের অভিযানে এসএমজি, রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সদর সেনা জোনের বিশেষ অভিযানে এসএমজি, রাইফেলসহ বিপুল পরিমানে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি সদর জোন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি সদর সেনা জোন হতে ১টি বি টাইপ পেট্রোল দল নানিয়ারচর উপজেলার তইন্নাছড়ি, যমচুগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত এলাকার একটি কিয়াংঘর এর নিচ হতে ১টি এসএমজি, ১টি চায়না রাইফেল টি-৮১, ১টি বোম্ব ৪০ মিমি এইচই এমজি-৩টি, ৩টি ম্যাগাজিন (২টি এসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস (মূল) দলের সন্ত্রাসী আত্মসমর্পণ করে।

রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com