বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

চিকিৎসাধীন অবস্থায় পাইকগাছার ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ বাদশা (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিহতের মামা মিঠুন সরদার নিশ্চিত করেছেন।

নিহত বাদশা উপজেলার  হরিঢালী’র নোয়াকাটি গ্ৰামের মো: মুজিবুর রহমান খাঁ’র বড় পুত্র। সর্বশেষ সোমবার (২৫ সেপ্টেম্বর) জোহর বাদ উপজেলার নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দু’তিন পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বাদশাকে খুলনা সিটি মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com