বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের সব ধরণের প্রস্তুতি রয়েছে: দীপংকর তালুকদার এমপি

  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে কয়েকদিন ধরে হালকা ও মাঝারী ধরণের বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

সোমবার রাঙ্গামাটি চারুকলা একাডেমি মাঠ প্রাঙ্গণে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য শস্য তুলে দেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক পানিবন্দি মানুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন তিনি।

 দীপংকর তালুকদার এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই, প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে।দুর্যোগে আপনারা শুধু সতর্ক থাকবেন। ভয় পাওয়ার কিছু নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পানিবন্দী ও বন্যা কবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না। আমাদের নিকট পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। যে কোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের সব ধরণের প্রস্তুতি রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। এছাড়াও তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রান বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আশীষ কুমার চাকমা, সদস্য মো: আবু তৈয়ব, সদস্য ঝিনুক ত্রিপুরা, ৭নং ওয়ার্ড কাউন্সিল মো: জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিল জুবাইতুর নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com