বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ৪-দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার জিমনেসিয়াম মাঠে চার-দিনব্যাপি পর্যটন মেলার উদ্বোধনের পর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম (যুগ্ম সচিব), জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক নিউচিং মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: শিবলী নোমান, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ইউনিট ব্যবস্থাপক আলোকবিকাশ চাকমা প্রমুখ।

 দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং পার্বত্য এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিনত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে পর্যটন শহর অনেকাংশে পাল্টে যাবে।

সভায় পর্যটন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।

কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে পর্যটন মেলায় অর্ধশতাধিক স্টলে স্থানীয় বস্ত্র কারুশিল্প ও ঐতিহ্যবাহী খাবার সামগ্রী মেলার স্টলে প্রদর্শিত হচ্ছে। পর্যটন মেলা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com