বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটি সংঘারাম বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন ও পালি কলেজ উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে মধু পূর্ণিমা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পূর্ণিমা তিথি উপলক্ষে রাঙ্গামাটি ভেদভেদি ঐতিহ্যবাহী সংঘারাম বৌদ্ধ বিহারে দেশনালয়ে এলাকাবাসীর আয়োজনে ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডু দান, মধু দানসহ নানাবিধ দানের কার্য সম্পাদন ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।

ধর্মালোচনায় প্রধান দায়ক ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

ধর্মালোচনা সভায় সংঘারাম বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহাস্থবির পূণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন। ধর্ম দেশটা দেন, বিহারের ধর্মকীর্তি মহাস্থবির, ধর্মালঙ্কার ভিক্ষু। এসময় দেব মনূষ্য সুখ শান্তি মঙ্গল কামনায় পূজনীয় ভিক্ষুরা সূত্রপাত করেন।

ধর্মলোচনা শেষে সংঘারাম বৌদ্ধ বিহারে পালি কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে পালি কলেজ ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মওলানা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র চাকমা প্রমুখ।

উল্লেখ্য, মধু পূর্ণিমা তিথিতে তথাগত গৌতম বুদ্ধকে এক বানর মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করেন। ফলে এ দিনটি বুদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com