বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগের পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে থানা সদরে কাঁঠালতলায় অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম।
এনায়েতপুর থানা আ’লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন. উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাবলু, এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক এবিএম শামীম হক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন ও খুকনী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন বেপারী প্রমুখ।
এরআগে সাধারণ জনতার মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া তাঁত শিল্প সমৃদ্ধ শিবপুর, রূপসী ও পাঁচিলে পৃথক পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন।