বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ৭ দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ প্রয়োজনীয় তথ্যাদি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, আহসান হাবিব খোকাকে সভাপতি ও আব্দুল্লাহ বিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সালের ৬ মে অনুষ্ঠিত সম্মেলনে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সালের ২৭ নভেম্বর ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com