বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ঐহিত্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই হ্রদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্টপোষকতায় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় কাপ্তাই হ্রদের মধ্যটিলা হতে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট আয়োজন করা হয়।

ইভেন্টগুলোর মধ্যে নৌকা বাইচ প্রযোগিতায় সর্বমোট বিভিন্ন ইভেন্টে পুরুষ ও মহিলা প্রতিযোগী দলের সংখ্যা ২৫টি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসীন রোমান, শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আহবায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বর ও শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।

অন্যদিকে, নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘাট প্রাঙ্গণসহ কাপ্তাই হ্রদ এলাকায় পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। কেউ নৌকা, কেউবা ইঞ্জিন বোটে, কেউবা লঞ্চে করে, আবার কেউ ঘাটে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী উপভোগ করে মনরোম এতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এসময় মানুষের আনন্দ উল্লাসের আমেজ ছড়িয়ে পরে পুরো রাঙ্গামাটি শহরে। দূর-দূরান্তের প্রতিযোগিতা দেখতে আসে পাহাড়ি-বাঙালী, তরুণ-তরুণীরা । মেতে উঠে আনন্দ উল্লাসে।

তার মধ্যে বিভিন্ন দুর্গম এলাকা হতে অংশগ্রহণকারী পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ৬টি দল, মহিলা কায়াক প্রতিযোগিতায় ৯টি দল, পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ৯টি দল এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৫টি দল অংশ গ্রহণ করে।

নৌকা প্রতিযোগিতায় পুরুষ সাম্পানে ১ম স্থান অধিকার করেছেন জামাল। মহিলা কায়াক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন শর্মিলা ত্রিপুরা। মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে সুমিতা ত্রিপরা ও তার দল।

পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে চিরমনি ত্রিপুরা ও তার দল।

প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী প্রত্যেক দলকে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার এবং ২৫ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com