রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

পাইকগাছায় মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছার কপিলমুনিতে মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সামিম ইসলাম(০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় ঘটনাটি ঘটেছে।

শিশু সামিম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মো: ইসলামের পুত্র।

ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক প্রতাপকাটির কুদ্দুসকে পালিয়ে যেতে সহায়তা করে।

নিহত শিশু সামিমের নানা সোহরাব গাজী জানান, শিশু সামিম তার মামার বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাই তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়লে ইজিবাইকের চাকা শিশু সামিমের মাথার উপর দিয়ে চলে যায়।

তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান, খবর পেয়ে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সর্বশেষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com