বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জেও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

রোববার দুপুরের দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত এ শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন, বিএনপির হরতাল-নৈরাজ্যে সকলকে কঠোর হস্তে দমন করতে হবে।

কানাডার আদালতে পাঁচবার প্রমাণিত সন্ত্রাসী দল, অগ্নি-সন্ত্রাসী দল বিএনপি আবারো তাদের পুরানো খেলায় মেতে উঠেছে। সমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসায় আগুন, চলন্ত বাসে আগুন, হাসপাতালে আগুন, পুলিশ, সাংবাদিক ও জনসাধারণের উপর হামলা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও বিভিন্ন জায়গায় বাসে অগ্নি সংযোগ করে বিএনপির কর্মী সমর্থকেরা।

যুদ্ধের সময়ও কোথাও হাসপাতালে আক্রমণ করার বিধান নেই। আর বিএনপি হাসপাতালে আগুন দেয়ার মতো জঘন্য ও ন্যাক্কারজনক সেই কাজ করেছে। খুনিদের কোন প্রকার মাফ নাই এবং সিরাজগঞ্জে তাদেরকে আর দাড়াতে দেয়া হবে না।

দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল পারভেজের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এই হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আ’লীগ নেতা ইসহাক আলী, ফিরোজ ভূইয়া, জান্নাত আরা হেনরী, হেলাল উদ্দিন, এস এম আহসান হাবীব এহসান,  আব্দুল হাকিম, শ্রমিকলীগ নেতা আব্দুল কাদের, মৎস্যজীবীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, মহিলা আওয়ামী লীগের নেতা সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, যুবলীগ নেতা রাশেদ  ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকিরুল ইসলাম লিমন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে আওয়ামী আইনজীবীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার সবকয়টি উপজেলায় আ’লীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com