বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় বিএনপির সমাবেশ স্থলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : ঢাকায় বিএনপির মহাসমাবেশের স্থলে দুর্বৃত্তদের  হাতে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন, পুলিশকে কুপিয়ে হত্যা ও প্রধান বিচারপতি বাসভবনে হামলার প্রতিবাদে রাঙ্গামাটি প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক রাঙ্গামাটি প্রতিনিধি এ কে এম মকসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বাসস রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী, নিউজ ২৪ এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, ৭১ টিভি’র প্রতিনিধি উচিংছা রাখাইনসহ রাঙ্গামাটি কয়েকটি পেশাজীবী সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন। সাংবাদিকদের মানববন্ধনে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন। তাঁরা তা জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। গণমাধ্যমের উপর নৃশংসতা চালিয়ে বিএনপি প্রমাণ করল তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়।

আমরা অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ স্থলে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, পুলিশকে কুপিয়ে হত্যা ও প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রæত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং আগামীতে রাজনৈতিক কর্মসূচির সময় যে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কর্মরত সাংবাদিকদের উপর হামলা এবং গণমাধ্যমের যানবাহন ভাংচুর করবে, সেই দলের বিরুদ্ধে সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com