বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে অবরোধ প্রতিরোধে আওয়ামী লীগের শোডাউন

  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধ ও প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোডাউন করেছে।

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলের শোডাউন করেন তারা। রোববার সকালে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পৌর আওয়ামী লীগের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা শোডাউনে অংশ নেয়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘জামায়াত-শিবির-রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিতে থাকে।

পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য একরামুল হক, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার আহম্মেদ পান্না, যুবলীগ নেতা সজিব আহম্মেদ ও ছাত্রলীগ নেতা জিহাদ, বেলাল হোসেন মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এই শোডাউনে অংশগ্রহণ করে। শোডাউন শেষে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এদের মধ্যে একজন মারা গিয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড হতাশার সৃষ্টি করছে। তাদেরকে আর সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com