বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পাইকগাছায় পিত্রালয়ে যাওয়া হলো না নববধূর, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২২১ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছার কপিলমুনিতে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আয়শা খাতুন (১৭) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কপিলমুনির আগড়ঘাটার ভেদামারী মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত আয়েশা কপিলমুনির প্রতাপকাটি এলাকার সাদ্দামের স্ত্রী। ঐ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত প্রায় ৮ মাস পূর্বে উপজেলার কপিলমুনির প্রতাপকাটি এলাকার বাসিন্দা কাঁকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সাথে রাড়ুলীর ষষ্ঠীতলা এলাকার আয়শা খাতুনের বিয়ে হয়। সোমবার সকালে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে উপজেলার আগড়ঘাটার ভেদামারী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে গৃহবধূ আয়েশা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রতগতির একটি যাত্রীবাহী বাস তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com