বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

শিশু বলৎকারের দায়ে এক যুবককের আমৃত্যু সশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে শিশু বলৎকারের দায়ে এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদন্ড দিয়েছে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বলাৎকারের ঘটনায় শিশুর পিতার দায়ের করা মামলায় যুবক মো. ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুককে দোষি সাব্যস্ত করে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে  জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুলাল এর বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসের ৯ তারিখে রাত আনুমানিক সাড়ে আড়টার দিকে ঘটনার শিকার শিশুটি তার বন্ধুদের সাথে রাঙ্গামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় আসামী ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক ওই কিশোরকে জোর করে বলাৎকার করে। এরপর কিশোরের বাবা ওই বছরের ১০ অক্টোবর রাঙ্গামাটি কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

মামলার সাক্ষ্য প্রমাণে উক্ত যুবককে দোষী সাব্যস্ত করে রবিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্র পক্ষে আইনজীবি ছিলেন, বিজ্ঞ বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইুফুল ইসলাম অভি।

আসামী পক্ষে বিজ্ঞ আইনজীবি ছিলেন, এ্যাডভোকেট শফিউল আলম মিয়া, এ্যাডভোকেট রাশেদ ইকবাল এবং এ্যাডভোকেট কামাল হোসেন সুজন।

রাষ্ট্র পক্ষের আইনজীবি এ রায়ে সঠিক বিচার হয়েছে দাবি করলেও আসামী পক্ষের আইনজীবিরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবে বলে জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com