বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে শিশু বলৎকারের দায়ে এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদন্ড দিয়েছে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বলাৎকারের ঘটনায় শিশুর পিতার দায়ের করা মামলায় যুবক মো. ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুককে দোষি সাব্যস্ত করে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুলাল এর বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসের ৯ তারিখে রাত আনুমানিক সাড়ে আড়টার দিকে ঘটনার শিকার শিশুটি তার বন্ধুদের সাথে রাঙ্গামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় আসামী ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক ওই কিশোরকে জোর করে বলাৎকার করে। এরপর কিশোরের বাবা ওই বছরের ১০ অক্টোবর রাঙ্গামাটি কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
মামলার সাক্ষ্য প্রমাণে উক্ত যুবককে দোষী সাব্যস্ত করে রবিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্র পক্ষে আইনজীবি ছিলেন, বিজ্ঞ বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইুফুল ইসলাম অভি।
আসামী পক্ষে বিজ্ঞ আইনজীবি ছিলেন, এ্যাডভোকেট শফিউল আলম মিয়া, এ্যাডভোকেট রাশেদ ইকবাল এবং এ্যাডভোকেট কামাল হোসেন সুজন।
রাষ্ট্র পক্ষের আইনজীবি এ রায়ে সঠিক বিচার হয়েছে দাবি করলেও আসামী পক্ষের আইনজীবিরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবে বলে জানান।