শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারে ২ জনের মৃত্যুদন্ড, মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে এক শিশুসহ ৩ জনকে হত্যার অভিযোগে দুই আসামিকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড মাদক মামলায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন পৃথক দুটি আদালত।

মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে আল আমিন (৩৬) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পবাহার নয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত শহিদুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ গ্রামের শাহেদ আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির এক শিশু ও দুই নারীকে হত্যার অভিযোগে উল্লেখিত দুই আসামিকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন। আদালতের পিপি গাজী এডঃ আব্দুর রহমান মামলার বরাত দিয়ে জানান, পরকীয়া প্রেমিক আল আমিন ও তার গাড়ি চালক রবিউল ইসলাম ২০১৬ সালের ৩১ জুলাই গাজিপুর জেলার শ্রীপুর থানার বেতঝুড়ি নতুন বাজারের কাপড়ের দোকানে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সেখানে পরকীয়া প্রেমিকা নাসরিন আক্তার (৩০), তার বোনের শিশুকন্যা জাইমা খাতুন (০৫) ও ফুপু মেহেরুননেছাকে পুর্ব পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশ তিনটি গুম করার উদ্ধেশ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাচীরের  পাশে যমুনা নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরদিন এনায়েতপুর থানা পুলিশ বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধারের পর স্বজনরা সনাক্ত করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়  আদালত আসামিদের উপস্থিতিতে দুপুরে উল্লেখিত রায় ঘোষণা করে।

এদিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ গ্রামের নিজ বাড়ি থেকে ২০২২ সালে শহিদুল ইসলামকে হেরোইনসহ গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা। এ ব্যাপারে কামারখন্দ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবুল বাশার মিয়া আসামি শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com