বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নিকট এই মনোনয়ন ফরম জমা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জনসংহতি সমিতির জেলার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল চাকমা প্রমুখ।

ঊষাতন তালুকদার জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে, ২০১৩ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার।

এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার সঙ্গে ‘ভোটযুদ্ধে’ হেরে যাওয়ায় আবারও আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। এবারও মূলত এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেএসএস সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যানুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে ২০৩ ভোটকেন্দ্র নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার সিংহে প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ান ৩১ হাজার ৪৩৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দশ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com