বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটি স্টেডিয়াম এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের মারি স্টেডিয়াম এলাকায় বিসিক কার্যালয়ের সামনে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আগুন লাগার দুর্ঘটনাটি ঘটে। এই আগুনের ঘটনার হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন প্রায় দুই ঘন্টার বেশি স্থায়ী হয়। তবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আগুনের খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, আমরা সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না তবে নিরূপণ করলে বলা যাবে।

তিনি জানান, প্রধান সড়কের পাশের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগ টিনের ছাউনির। খাবারের দোকানসহ অন্য দোকান ছিল। দোকানের ভেতর তেজস্ক্রিয় পদার্থ থাকায় এখন সেটি নিস্ক্রয়ের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা সুমন বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানপাটের মধ্যে কয়েকটি খাবারের (নাশতা) দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কাপড় দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান ছিল।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা আগুণের ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com