বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জ-২ আসনে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে এমপি মুন্নার নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, এ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা হেনরীকে বিজয়ী করতে হবে।

সোমবার রাতে শহরের এস এস রোডস্থ নিজস্ব বাসভবনে মরহুম ডা: ছানাউল্লাহ আনছারী’র ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের তিনি এ নির্দেশ দেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তাঁর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার মাঝি জান্নাত আরা হেনরী জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি জননেতা মোতাহার হোসেন তালুকদারের পুত্রবধূ এবং জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক।

তিনি ২০০৮ সালের নির্বাচনে মনোনীত প্রার্থী ছিলেন। এবার তাকে বিজয়ী করতে আপনারা কাজ করবেন। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে একসঙ্গে কাজ করবো। সবাইকে সজাগ থাকতে হবে যেন সন্ত্রাসী নাশকতাকারীরা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। মনোনয়ন বঞ্চিত হলেও দলীয় কার্যক্রম থেকে সরে যাচ্ছি না। সবসময় দলের সঙ্গে থাকবো। যেকোনো সময় দলীয় কর্মসূচিতে আমাকে পাবেন।

এমপি থাকাকালীন দীর্ঘ সময়ে সিরাজগঞ্জ-কামারখন্দের উন্নয়নে ছুটে বেড়িয়েছি। উন্নয়নমূলক কাজ এবং দলকে সংগঠিত করতে গিয়ে আপনাদের অনেকের মনে দুঃখ দিয়েছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিবেন। এরআগে তিনি নেতাকর্মীদের নিয়ে শহরের মালশাপাড়া কবরস্থানে তার বাবার কবর জিয়ারত করেন। এদিকে এমপির এমন বক্তব্যর পর আবেগ আপ্লুত হয়ে নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

এই সময় আ’লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা পরিষদ সদস্য একরামুল হক, ছাত্রলীগ নেতা আহসান হাবিব খোকা, ইউপি চেয়ারম্যান সেলিম রেজাসহ আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com