বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর এলাকায় বুধবার বিকেলে নসিমনের চাপায় শফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের কোরপ আলী মণ্ডলের ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানায়, তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের মথুরাপুর গ্রামে জমির ধান কেটে শফিকুল সড়কের পাশে ভ্যানে বোঝাই করছিল। বুধবার বিকেল ৪টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন তাকে চাপা দিলে শফিকুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্থানীয় লোকজন নসিমনটি আটক করলেও চালক পালিয়ে গেছে।