বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টির প্রার্থী

  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন (লাঙ্গল) নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেন। তিনি দলীয় প্রতীক পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়ায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি শুক্রবার রাতে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় তার নির্বাচনী অফিসে এই ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে ছিলাম এবং একাধিক নির্বাচনী অফিসও করা হয়েছিল। ১৭ ডিসেম্বর বিকেল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব মাঠে নেই এবং তার কোনো নির্দেশনাও পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে থাকা জাকির হোসেন আরো বলেন, জাপার চেয়ারম্যান সাহেব ভিক্ষার দান প্রত্যাখ্যান করেছেন। ভাগাভাগির বিষয়টি আগে জানতে পারলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতাম। এখন প্রত্যাহারের সুযোগ নেই এজন্য নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শের আলী, সদস্য মোর্তজা সরকার, ওয়াজেদ আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com