বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটির দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তা পাঠানো শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি ব্যালট পেপার, সরঞ্জাম ও কর্মকর্তা পাঠানো শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে পার্বত্য রাঙ্গামাটির ১৮টি দুর্গম অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুর্চনীয় কালি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, রাঙ্গামাটির ১০টি উপজেলার মোট ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি উপজেলার দুর্গম  পাহাড়ি এলাকায় ১৮টি ‘হেলিসর্টি’ কেন্দ্র রয়েছে। মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচনী ব্যালট পেপার এবং সরঞ্জাম পাঠিয়ে দিচ্ছি। এই ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের মধ্যে জুরাছড়ি উপজেলায় ৮টি, বাঘাইছড়িতে ৫টি, বরকলে ২টি ও বিলাইছড়িতে কেন্দ্র রয়েছে ৩টি। আগামী ৭ জানুয়ারি নির্বাচন শেষে পুনরায় নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের নিয়ে আসা হবে।

এর আগে জেলার ১০ উপজেলা রাঙ্গামাটি সদর, কাপ্তাই, রাজস্থলী, নানিয়ারচর, লংগদু, কাউখালী, দুর্গম উপজেলা বরকল, জুরাছড়ি, বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি জেলার ২৯৯ একটি আসনে লড়ছেন দেশের বৃহত্তর রাজনৈতিক দলের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী সোনালি আঁশ প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দশ উপজেলায় ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৬ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com