বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সাজেকে রিসোর্টে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের কংলাক পাহাড়ে আগুন লেগে ২টা রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পুর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের মেঘছোয়া নামের রিসোর্ট থেকে আগুন লাগে এবং মুহুর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো: আবু ছিদ্দিক।

তিনি আরো জানান, কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রিসোর্ট-রেস্তোরা মালিক কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

আগুনে ২টা রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাজেক কটেজ মালিক সমিতির সহ সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। সেখান থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com