বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ পরিণত করতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানিয়েছেন বন, পরিবেশ, জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের আরো বেশী পড়ালেখায় মনেযোগী হতে হবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে গতানুগতিক শিক্ষা নই, মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।
মঙ্গলবার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো: মুছা মাতব্বর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নাসির উদ্দীন তালুকদারসহ বিদ্যালেয়র শিক্ষক- শিক্ষিকাবৃন্দরা।
আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।