রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ

  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ।

একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। দ্বাদশ জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য জরতি তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেযারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ভোর অবধি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণে রূহের মাগফেরাত কামনা করা হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ বাজানো হয়। এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকাঅর্ধনমিত রাখা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com