বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বৌদ্ধ বিহারে একুশে পদকপ্রাপ্ত বুদ্ধ ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে সদ্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ও চট্টগ্রাম বুদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর উপর বর্বরোচিত হামলা ও চক্রান্তকারিদের বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা কর্মীরা।

বুধবার (১৩ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আহবায়ক কিরন বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের সদস্য সচিব তপন কুমার বড়ুয়া, রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক রবীন্দ্র লাল বড়ুয়া ও মৃদুল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ গোষ্ঠীয় প্রচার সংঘের মহিলাসহ সভাপতি মৌহিনী রঞ্জন চাকমাসহ বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের জন্য কলঙ্কিত অধ্যায়। একজন প্রাজ্ঞ মানুষের ওপর হামলা ভিক্ষু সমাজের জন্য লজ্জা ও অপমানজনক। জিনবোধি বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করেন, তাঁর ওপর হামলা আর বৌদ্ধ সমাজের ওপর হামলা একই কথা।

বক্তারা আরো বলেন, বৌদ্ধ মন্দিরের নেতৃত্ব ও ভিক্ষুর একুশে পদক পাওয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে একটি মহল। তারা তার রাষ্ট্রীয় এই মর্যাদাকে মেনে নিতে পারেনি। তাই পূর্ব পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের জাল বুনছেন বিপথগামী শত্রুরা।

মানববন্ধনে গত ৮ মার্চ সকালে চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com