বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পাইকগাছায় মাটিবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৩২ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের বাসিন্দা নওশের আলী সানার ছেলে। 

ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করেছে। ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর (২৫) এর বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলার হাজিরা দিতে নিহত খায়রুল আলম নামের ওই ব্যক্তি ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা উপজেলার মৌখালী এলাকায় পৌঁছালে ভাটার মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলটির চালক ও আরোহী উভয়েই রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই খায়রুল আলম নামের ওই আরোহী নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়। 

এরপর গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com