শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক কিশোরী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ময়মনসিংহ থেকে মামার বাড়ী বেড়াতে এসে রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার (১১) নামে এক কিশোরী নিহত হয়েছে। এসময় একই পরিবারের ২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড় বয়ে গেলে লংগদু ভাইবোনছড়ায় একটি কাঁচা ঘরের উপর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘরের ভিতর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় আয়শা আক্তার গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষনিক লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের অপর ২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, উক্ত কিশোরী ময়মনসিংহ জেলা থেকে তার পিতা-মাতার সাথে লংগদু ভাইবোনছড়া জাকির হোসেন নামে মামার বাড়িতে গত তিন মাস আগে বেড়াতে এসেছিলো। লংগদু থানার পরিদর্শক (ওসি তদন্ত) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com