শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতি করতে চাই: অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন,  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমাদের উন্নয়নের রাজনীতি শিখিয়েছেন। সাধারণ মানুষের কল্যাণে সরকারের উন্নয়ন চলমান। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য যে নিরলস পরিশ্রম করছেন, তাতে সবাইকে যুক্ত হতে হবে। প্রতিটি কাজের সঠিক বাস্তবায়ন জনগণকে পাহারা দিতে হবে। কেননা, সরকারের অর্থ জনগণের অর্থ।

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উদযাপন পরিষদ, আনোয়ারা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ প্রতিমন্ত্রী শনিবার এসব কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমার প্রয়াত পিতা আতাউর রহমান খান কায়সার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, ৭৫ পরবর্তী নির্যাতনের শিকার হয়েছেন এবং কখনোই দেশ থেকে পালিয়ে যান নাই।

তিনি সবসময়ই দেশে ছিলেন এবং জনগনের পাশে থেকেছেন। আমাদের আদর্শের শিক্ষায় শিক্ষিত করেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করতে চাই। ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রগতি এবং এগিয়ে চলা, তার সাথে আমরা আমাদের আনোয়ারা-কর্ণফুলীকেও এগিয়ে নিয়ে যাবো। আমি আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপানদের সেবা করে যাবো।

ঈদ পূণর্মিলনী ও বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল, সম্পাদক, আনোয়ারা থানা আওয়ামী লীগ, শাহজাদা মহিউদ্দীন,সহ সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ, ডাক্তার নাসির উদ্দীন মাহমুদ, খোরশেদ আলম,শ্রম বিষয়ক সম্পাদক,চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ, ইঞ্জিনিয়ার ইসলাম,সভাপতি, চট্রগ্রাম দক্ষিন শ্রমিকলীগ, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, আবুল বশর চৌধুরী, আনোয়ারা, মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান, জুলধা,কর্ণফুলী, মঈনুদ্দীন খান পিন্টু, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা, নাজিমউদ্দীন সুজন,আনোয়ারা উপজেলা, আওয়ামী লীগ নেতা, আতিকুর রহমান,সভাপতি চট্টগ্রাম দক্ষিণ কৃষকলীগ, মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক,আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগ, এডভোকেট কামরুল হাসান রাসেল,এপিপি, চট্টগ্রাম জজ আদালত প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া উদ্দীন বাবলু, সাবেক যুগ্ন আহ্বায়ক, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ, অহিদুল আলম,সাবেক ছাত্রনেতা এবং আজিজুর রহমান,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, আমি মঞ্চে ও এখানে আপনাদের মাঝে আমার প্রয়াত পিতার অনেক সহকর্মীকে দেখছি। মনে হচ্ছে, আমি আপনাদের মাঝে আমি আমার বাবাকে খুজে পাচ্ছি। আপনারা দোয়া করেবন যেন, আপনাদের জন্য কাজ করে যেতে পারি এবং আপনারা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com