বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন এর হাঁসের খামার ঘরে ধরা পড়লো ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ।

অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় স্থানীয় কয়েকজনের সহায়তা অজগরটিকে ধরা হয় বলে জানান, প্রকৌশলী মো: ইসমাইল হোসেন। তিনি আরো জানান, অজগর সাপটি আমার খামারের ৩-৪টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩টা হতে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে ভোর সাড়ে ৫টায় অজগর সাপটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

এদিকে একইদিন সকাল ১১টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইং‌খিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফা‌ড়িঁর স্টেশন কর্মকর্তা মো: মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com