রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির বৈঠক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গমাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন প্রকার অবনতি ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি সেক্টরে যাতে উন্নয়ন তরান্বিত করা যায় তার জন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং অতীতের মতো আগামী দিনগুলোতে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ চলবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটিতে দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর ঊশৈসিং এমপি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, পাবনা-৫ সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি, চট্টগ্রাম-১৫ সংসদ সদস্য আব্দুল মোতালেব, ব্রাক্ষনবাড়িয়া-২ সংসদ সদস্য মোঃ মঈন উদ্দিন এমপি, ময়মনসিংহ-১ সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম এমপি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য স্বরতী তঞ্চঙ্গ্যা এমপি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, কাপ্তাই হ্রদের ড্রেজিং এর বিষয়টি একনেকে দেয়া আছে পাশ হলেই আগামী অর্থ বছরে কাজ শুরু হবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখা কারোর একার পক্ষে সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষায় সকল জনগণ ও জনপ্রতিনিধিদেরকেও এগিয়ে আসতে হবে। তবেই এলাকায় উন্নয়ন তরান্বিত হবে।

এছাড়া বৈঠকে উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা (সিনিয়র সচিব), তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক ও গণশিক্ষার মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত (অতিরিক্ত সচিব), পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম (অতিরিক্ত সচিব), পার্বত্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির সচিব অমলেন্দু সিংহ (যুগ্ম সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ (যুগ্ন সচিব), তিন পার্বত্য জেলা পরিষদের সিইও বৃন্দ, আঞ্চলিক পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে দায়িত্বরত উপসচিববৃন্দ এবং সংসদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পার্বত্য রাঙ্গামাটি জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনের পরিদর্শন করবেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com