মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় ব্যাটারিচালিত ভ্যানচালক বেলাল হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

বগুডা-নগরবাডী মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল উপজেলার শ্যামগাঁতি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বেলাল মহাসড়কের কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com