শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ছাত্রলীগকে সুসংগঠিত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্যে স্মার্ট ছাত্র সমাজ গড়ে তোলার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, ছাত্রলীগের প্রত্যেক সদস্যকে স্মার্ট কর্মী হতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী সৈনিক হতে শিক্ষা, দক্ষতা ও চারিত্রিকগত ভাবে স্মার্ট মানুষ হতে হবে। কারণ ছাত্র সমাজই পারে এক্ষেত্রে সব থেকে ভালো ভূমিকা পালন করতে। তাই ছাত্রলীগের আদর্শিক ধারার মধ্যে থেকে দেশ ও দশের জন্য কাজ করে যাবে আগামীর ছাত্রলীগ নেতৃত্ব এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় জেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি শাহেদ খান, ইবনুল এম হাসান, উপ সাংস্কৃতিক সম্পাদক শিবলী হাসান জয়, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কিরন, উপ ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির হোসেন খসরুসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে জাতীয় সংগীত ও বেলুনসহ কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং দেশের বিভিন্ন স্বাধিকার আন্দোলন সংগ্রামে নিহত বীর শহিদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com