শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে শান্তিপূর্ণ ভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে প্রচন্ড বৃষ্টি বজ্রপাতের মধ্যদিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও রাঙ্গামাটি পৌর এলাকার কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তেমন ছিলো না। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা কিছুটা লক্ষ্য করা গেছে।

প্রথম ধাপে রাঙ্গামাটি সদর, কাউখালী উপজেলা, বরকল উপজেলা ও জুরাছড়ি উপজেলার ৯২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলায় ৭টি হেলিসটি ও বরকল উপজেলায় ২টি হেলিসটি রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার, মোতায়েন করা হয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স হিসাবে বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে।

রাঙ্গামাটি সদর উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লক্ষ ১ হাজার ৫৭ জন, কাউখালী উপজেলায় মোট ভোটার হচ্ছে ৫০ হাজার ৭৩৬ জন, জুরাছড়ি উপজেলায় ২০ হাজার ৩০ জন, বরকল উপজেলায় ৩৯ হাজার ১৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।

এবছর প্রথম ধাপের নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩টি পদে সর্বমোট- ১৪ জন, কাউখালীতে ৫ জন, জুরাছড়িতে ৭ জন ও বরকল উপজেলায় ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com