শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

রাঙ্গামাটির উপজেলা পরিষদে যারা নির্বাচিত হলেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে রাঙ্গামাটির চার উপজেলায় বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত রাঙ্গামাটি সদরে অন্নসাধন চাকমা, কাউখালী উপজেলায় শামসুদ্দোহা চৌধুরী, বরকল উপজেলায় বিধান চাকমা ও জুরাছড়ি উপজেলায় জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

উপজেলা নির্বাচনে প্রথম ধাপের রাঙ্গামাটি ৪টি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। প্রথম ধাপে রাঙ্গামাটি সদর, বরকল, জুরাছড়ি এবং কাউখালীতে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে ৪ উপজেলায় ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করেন।

এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেএসএস সমর্থীত প্রার্থী অন্নসাধন চাকমা (দোয়াত কলম) মার্কায় ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব চাকমা (উট) মার্কায় পেয়েছেন ১০ হাজার ২৯ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ কুসুম চাকমা (মাইক) মার্কায় ১১ হাজার ৪৫০ ভোট পেয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দয়াময় চাকমা (উড়োজাহাজ) মার্কায় পেয়েছেন ৫ হাজার ১১৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতা চাকমা (প্রজাপতি) মার্কায় ২০ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন ইসলাম (সেলাই মেশিন) মাকায় পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট।

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মো. শামসুদ্দোহা চৌধুরী (আনারস) মার্কায় ২৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মংসুইউ চৌধুরী (ঘোড়া) মার্কায় পেয়েছেন ১১ হাজার ৬২৮ ভোট।

অন্যদিকে, কাউখালীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লা থোয়াই মারমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাউখালী মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নিংবাইউ মারমা ভোট পেয়েছে ২১ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃপা চাকমা পেয়েছে ১৩ হাজার ২৬৮ ভোট।

বরকল উপজেলা পরিষদ নির্বাচনে জেএসএস সমর্থীত প্রার্থী বিধান চাকমা (দোয়াত কলম) মার্কায় ১১ হাজার ৩২৮ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষ বিকাশ চাকমা (আনারস) মার্কা নিয়ে ৬ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন। তবে সন্তোষ কুমার চাকমা বরকল উপজেলায় পুনঃ ভোট দাবী করেছেন।

বরকলে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জ্ঞানজ্যোতি চাকমা (টিউবওয়েল) মার্কায় ১৩ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীকে সুচরিতা চাকমা ১২হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী জ্ঞানেন্দু বিকাশ চাকমা (আনারস) মার্কায় ৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জেএসএস সমর্থিত প্রার্থী প্রার্থী সুরেশ চাকমা (দোয়াত কলম) মার্কায় পেয়েছে ৩ হাজার ৪৩০ ভোট।

জুরাছড়ি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন (চসমা) মার্কায় কামিনী রঞ্জন চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন (পদ্মফুল) মার্কায় অনিতা দেবী চাকমা।

অন্যদিকে বিকালে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে পার্বত্যঞ্চলের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর বিরুদ্ধে ভোট প্রদানে বাধাসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বরকল উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা। এছাড়া জুরাছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত সুরেশ কান্তি চাকমা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com