মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

নিহতরা হলো-শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রামের সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ী গ্রামের আরশেদ প্রামাণিক (৬০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ এ তথ্য সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত ও অটোভ্যানের চালক আহত হয়।

এদিকে এর কিছুক্ষণ পর বেলা সাড়ে ১১টার দিকে একই মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিসের কাছে দ্রুতগামী একটি ট্রাক একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামণিক নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংক-লরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com