বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদে দ্রæত সময়ের মধ্যে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে ৯৭৭ কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে।

প্রকল্পটি অনুমোদন হয়ে গেলে ড্রেজিং কার্যক্রম দ্রæত শুরু করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রবিবার (১২ মে) রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে মাছের পোনা অবমুক্ত করলে মাছের পোনা কেউ ধরতে পারবে না। এই জন্য বিএফডিসিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং মাছ ধরা বন্ধকালীন সময়ে যাতে কেউ পোনা মাছ শিকার কারতে না পারে সেই জন্য কাপ্তাই হ্রদে নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

আইন-শৃঙ্খলা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।

আইন-শৃঙ্খলা সভায় রাঙ্গামাটিতে খেলাধুলার মান্নোয়নের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, খেলাধুলার মানোন্নয়নে লক্ষ্যে এখানে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা করা হবে।মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ৪০ একর জায়গা সন্ধান করার জন্য। জায়গার সন্ধান পেলে রাঙ্গামটিতে কার্যক্রম শুরু করা হবে।

এছাড়া আইন-শৃঙ্খলা সভায় কাপ্তাই হ্রদ সমস্যা ও সম্ভাবনা, পাহাড় কাটা ও গাছ পোড়ানো বন্ধ, মাদকমুক্ত শহর গড়ে তোলাসহ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com